
নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): মহিলা সংরক্ষণ বিল নিয়ে ভোটিং হবে শুক্রবার, এমনটাই বৃহস্পতিবার জানালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। লোকসভায় এদিন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, আলোচনা ১২ ঘণ্টা ধরে চলবে। আলোচনার সময় বাড়ানোর ক্ষমতা রয়েছে স্পিকারের। বিলগুলোর ওপর ভোটগ্রহণ আগামীকাল করা হবে। স্পিকার ওম বিড়লা বলেন, এই তিনটি বিল নিয়ে আলোচনা ১৫-১৮ ঘণ্টা ধরে চলবে। আগামীকাল বিকেল ৪টায় এই বিলগুলোর ওপর ভোটগ্রহণ করা হবে।
লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, নারী সংরক্ষণকে যৌক্তিক পরিণতিতে নিয়ে যাওয়ার জন্য বিল দু'টিকে একত্রিত করা হয়েছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের আনা প্রস্তাবের ওপর কংগ্রেস সাংসদ বেণুগোপালের আপত্তির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। উল্লেখ্য, নারী সংরক্ষণ বিল ও সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সংসদের তিন দিনব্যাপী বিশেষ অধিবেশন বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ