
নিওঁ (সুইজারল্যান্ড), ১৬ এপ্রিল (হি.স.): উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নির্ধারিত হয়ে গেছে সেমিফাইনালের চার দল। স্পেন থেকে অ্যাতলেটিকো মাদ্রিদ, ফ্রান্স থেকে প্যারিস সেন্ট জার্মেই, ইংল্যান্ড থেকে আর্সেনাল এবং জার্মানি থেকে বায়ার্ন মিউনিখ সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে।
সূচি অনুযায়ী, সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ এপ্রিল। আর দ্বিতীয় লেগ হবে ৫ ও ৬ মে। দুই লেগ শেষে জয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে, যা অনুষ্ঠিত হবে বুদাপেস্টে আগামী ৩০ মে।
প্রথম লেগ: **পিএসজি-বায়ার্ন ২৮ এপ্রিল রাত ১টা
**প্রথম লেগ: অ্যাতলেটিকো-আর্সেনাল ২৯ এপ্রিল রাত ১টা
দ্বিতীয় লেগ: **আর্সেনাল-অ্যাতলেটিকো ৫ মে রাত ১টা
দ্বিতীয় লেগ: **বায়ার্ন-পিএসজি ৬ মে রাত ১টা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি