‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’র ট্রেলারে উন্মাদনা, ভিলেন রূপে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র
লস অ্যাঞ্জেলেস, ১৭ এপ্রিল (হি.স.): ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’-র বহুল প্রতীক্ষিত ট্রেলার প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে মার্ভেল ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়েছে। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত সিনেমাকন-এ এই ট্রেলার প্রকাশ করা হয়। এই ছব
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর ট্রেলার ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে


লস অ্যাঞ্জেলেস, ১৭ এপ্রিল (হি.স.): ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’-র বহুল প্রতীক্ষিত ট্রেলার প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে মার্ভেল ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়েছে। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত সিনেমাকন-এ এই ট্রেলার প্রকাশ করা হয়।

এই ছবির অন্যতম বড় আকর্ষণ রবার্ট ডাউনি জুনিয়র-এর প্রত্যাবর্তন। তবে এবার তিনি আয়রন ম্যান হিসেবে নয়, বরং শক্তিশালী ভিলেন ডক্টর ডুম–এর চরিত্রে অভিনয় করছেন। ট্রেলারে তাঁর চরিত্রকে রহস্যময় ও প্রভাবশালী হিসেবে দেখানো হয়েছে।

ছবিতে ক্রিস হেমসওয়ার্থ ‘থর' চরিত্রে ডক্টর ডুমের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাচ্ছে। পাশাপাশি পেদ্রো পাস্কাল মিস্টার ফ্যান্টাস্টিক এবং ফ্লোরেন্স পিউ ইয়েলেনা চরিত্রে নজর কাড়ছেন।

পরিচালনার দায়িত্বে রয়েছেন রুসো ব্রাদার্স। মার্ভেল স্টুডিওসের এই ছবি ২০২৬ সালের ১৮ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ট্রেলার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে, অনেকেই একে মার্ভেলের নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande