ইউরোপা লিগের শেষ চারে ব্রাগা, ফরেস্ট, ভিলা ও ফ্রেইবার্গ
নিয়ন(সুইজারল্যান্ড), ১৭ এপ্রিল (হি.স.) :উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের রুদ্ধশ্বাস লড়াই শেষে নিশ্চিত হয়েছে সেমিফাইনালের চার দল। শেষ চারে জায়গা করে নিয়েছে পর্তুগালের ক্লাব ব্রাগা, ইংল্যান্ডের দুই ক্লাব নটিংহ্যাম ফরেস্ট ও অ্যাস্টন ভিলা এবং জার
ইউরোপা লিগ:  সেমির টিকিট কাটল যারা


নিয়ন(সুইজারল্যান্ড), ১৭ এপ্রিল (হি.স.) :উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের রুদ্ধশ্বাস লড়াই শেষে নিশ্চিত হয়েছে সেমিফাইনালের চার দল। শেষ চারে জায়গা করে নিয়েছে পর্তুগালের ক্লাব ব্রাগা, ইংল্যান্ডের দুই ক্লাব নটিংহ্যাম ফরেস্ট ও অ্যাস্টন ভিলা এবং জার্মান ক্লাব এসসি ফ্রেইবার্গ।

সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল, আর দ্বিতীয় লেগ ৭ মে। দুই লেগ মিলিয়ে সেরা দল দুটি জায়গা করে নেবে ফাইনালে।

এবারের ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে। ইউরোপিয়ান ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ এই প্রতিযোগিতার শিরোপা জয়ের লক্ষ্যে এখন চার দলই প্রস্তুত।

সেমিফাইনাল সূচি:

প্রথম সেমিফাইনাল: নটিংহ্যাম-অ্যাস্টন ভিলা,৩০ এপ্রিল, ২০২৬ রাত ১টা।

দ্বিতীয় সেমিফাইনাল: ব্রাগা- ফ্রেইবার্গ ৩০ এপ্রিল, ২০২৬ রাত ১টা।

প্রথম সেমিফাইনাল (ফিরতি লেগ): অ্যাস্টন ভিলা- নটিংহ্যাম, ৭ মে, ২০২৬ রাত ১টা:

দ্বিতীয় সেমিফাইনাল (ফিরতি লেগ): ফ্রেইবার্গ-ব্রাগা, ৭ মে, ২০২৬ রাত ১টা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande