
শ্রীনগর, ১৮ এপ্রিল (হি.স.): ফের আগুন-আতঙ্ক শ্রীনগরে। শনিবার সকালে শ্রীনগরের একটি হোটেলে আগুন লাগে। তবে, দমকল কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। হোটেলে থাকা সবাই সুরক্ষিত রয়েছেন। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার সকালে শ্রীনগরের ঘণ্টা ঘরের কাছে লাল চকের একটি হোটেলে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।
দমকল আধিকারিক মুজাফফর আলি ভাট বলেন, আমরা সকাল ৭.১৫ মিনিটে আগুন লাগার খবর পাই। এরপর আমাদের দমকলের ইঞ্জিনগুলো ঘটনাস্থলে পৌঁছয়। এখন আগুন প্রায় নিয়ন্ত্রণে আনা হয়েছে। কেউ আহত হননি। আমরা ছাদে ১৫টি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পেয়েছি; সেগুলো সেখানে কেন নিয়ে যাওয়া হয়েছিল তা এখনও জানা যায়নি। সবাই নিরাপদে আছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ