পুণে বিমানবন্দরে বাতিল একাধিক উড়ান, দুর্ভোগে যাত্রীরা
পুণে, ১৮ এপ্রিল (হি.স.): শুক্রবার গভীর রাতে মহারাষ্ট্রের পুণে বিমানবন্দরে ভারতীয় বায়ুসেনার একটি বিমানের ‘হার্ড ল্যান্ডিং’-এর জেরে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় রানওয়ে। এর জেরে একাধিক বাণিজ্যিক উড়ান বাতিল হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের ডিরেক্টর জানান,
পুণে বিমানবন্দরে বাতিল একাধিক উড়ান, দুর্ভোগে যাত্রীরা


পুণে, ১৮ এপ্রিল (হি.স.): শুক্রবার গভীর রাতে মহারাষ্ট্রের পুণে বিমানবন্দরে ভারতীয় বায়ুসেনার একটি বিমানের ‘হার্ড ল্যান্ডিং’-এর জেরে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় রানওয়ে। এর জেরে একাধিক বাণিজ্যিক উড়ান বাতিল হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের ডিরেক্টর জানান, এই ঘটনার প্রভাব পড়েছে বিভিন্ন এয়ারলাইন্সের পরিষেবায়।

শনিবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্ডিগোর মোট ৬৫টি উড়ান বাতিল হয়েছে। এয়ার ইন্ডিয়ার ৬টি উড়ান বাতিল হয়েছে। স্পাইস জেটের ৫টি উড়ান বাতিল হয়েছে। আকাসা এয়ার-এর ৫টি উড়ান বাতিল হয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ১০টি উড়ান বাতিল হয়েছে। এই ঘটনার ফলে পুণে বিমানবন্দরে বহু যাত্রী সমস্যার সম্মুখীন হন। বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande