বীমা ক্ষেত্রে পশ্চিমবঙ্গে পরিষেবা আরও প্রসারিত করছে স্টার হেলথ
কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.) : বীমা ক্ষেত্রে পশ্চিমবঙ্গে নিজেদের আধিপত্য ও উপস্থিতিকে আরও শক্তিশালী করছে স্টার হেলথ অ্যান্ড অ্যালায়েড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। চলতি ২০২৬ আর্থিক বর্ষে এই রাজ্যে সংস্থার ব্যবসায়িক অগ্রগতি এক উল্লেখযোগ্য উচ্চতায় পৌ
তিন শতাংশ বেড়েছে স্বাস্থ্য বীমা


কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.) : বীমা ক্ষেত্রে পশ্চিমবঙ্গে নিজেদের আধিপত্য ও উপস্থিতিকে আরও শক্তিশালী করছে স্টার হেলথ অ্যান্ড অ্যালায়েড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। চলতি ২০২৬ আর্থিক বর্ষে এই রাজ্যে সংস্থার ব্যবসায়িক অগ্রগতি এক উল্লেখযোগ্য উচ্চতায় পৌঁছেছে।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে পশ্চিমবঙ্গে সংস্থার গ্রস রিটেন প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১,১০০ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। একইসঙ্গে পলিসির সংখ্যা ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে ১৪.৭ লক্ষেরও বেশি মানুষ এই সংস্থার বীমা সুরক্ষার আওতায় রয়েছেন। পশ্চিমবঙ্গে বর্তমানে সংস্থাটির ৭৫টিরও বেশি শাখা রয়েছে। এর পাশাপাশি ৬২ হাজারের বেশি উপদেষ্টা, ৮০০-র বেশি কর্মী এবং ৬০০-র বেশি নেটওয়ার্ক হাসপাতালের মাধ্যমে পরিষেবা প্রদান করা হচ্ছে।

বীমার দাবি নিষ্পত্তির ক্ষেত্রেও সংস্থাটি বিশেষ তৎপরতা দেখিয়েছে। চলতি অর্থবর্ষের প্রথম ৯ মাসে পশ্চিমবঙ্গে ৯২,৭০০-র বেশি দাবি নিষ্পত্তি করেছে স্টার হেলথ, যার মোট আর্থিক মূল্য প্রায় ৪৬০ কোটি টাকা। প্রতিদিন গড়ে ৫,৮০০-র বেশি দাবির আবেদন প্রক্রিয়া করা হয় এবং প্রায় ৯৬ শতাংশ ক্যাশলেস দাবি মাত্র তিন ঘণ্টার মধ্যেই নিষ্পত্তি করা হচ্ছে।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আনন্দ রায় জানান, বর্তমানে স্বাস্থ্য বীমা প্রতিটি পরিবারের আর্থিক সুরক্ষা ও চিকিৎসা পরিকল্পনার এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। অন্যদিকে, ডিরেক্টর হিমাংশু ওয়ালিয়া বলেন, রাজ্যের গ্রাহকেরা এখন কেবল প্রথাগত স্বাস্থ্য বীমাতেই সীমাবদ্ধ নেই; তাঁরা টেলি-মেডিসিন, ওয়েলনেস এবং হোম হেল্থ কেয়ারের মতো আধুনিক পরিষেবায় বেশি আগ্রহ দেখাচ্ছেন। ডিজিটাল পরিষেবার সহজলভ্যতা এবং স্থানীয় স্তরে বিভিন্ন উদ্যোগের ফলে এই প্রবণতা আরও বৃদ্ধি পাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande