
কলকাতা, ১৯ এপ্রিল(হি.স.): শনিবার কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্ডিয়ান ফুটবল লিগে গোকুলাম কেরলম এফসি-কে ৫-২ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে ডায়মন্ড হারবার এফসি।
১৭ মিনিটে বুবা আমিনু মালাবারিয়ান্সকে এগিয়ে দিয়েছিলেন, কিন্তু প্রথমার্ধেই ডায়মন্ড হারবারের হয়ে লুকা মাজসেন সমতা ফেরান। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে হুগো দিয়াজ দ্রুত পরপর দুটি গোল করেন এবং জবি জাস্টিন ও আর. রামদিনথারার আরও দুটি গোলে স্বাগতিকদের জয় নিশ্চিত হয়।
রাহুল রাজু গোকুলাম কেরলমের হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন। নিজের অসাধারণ পারফরম্যান্সের জন্য হুগো দিয়াজ ম্যাচ সেরা নির্বাচিত হন।
নয়টি ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে ডায়মন্ড হারবার প্রথম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান পাকা করেছে, অন্যদিকে গোকুলাম কেরলম সমসংখ্যক ম্যাচ থেকে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়ে গেছে। আর এই পরাজয়ের ফলে গোকুলামের অবনমন নিশ্চিত হয়ে গেল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি