রবিবার আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড মোহনবাগান এসজি-র বিপক্ষে খেলবে
কলকাতা, ১৯ এপ্রিল (হি.স.) : রবিবার গুয়াহাটিতে আইএসএলের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড তাদের মাঠে বর্তমান আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টকে স্বাগত জানাচ্ছে। এই মরসুমে দুই দল লড়াই করছে ভিন্ন পরিস্থিতিতে।মোহন বাগান শিরোপার জন্য লড়ছে আর নর্থ
আজ আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড মোহনবাগান এসজি-র বিপক্ষে খেলবে


কলকাতা, ১৯ এপ্রিল (হি.স.) : রবিবার গুয়াহাটিতে আইএসএলের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড তাদের মাঠে বর্তমান আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টকে স্বাগত জানাচ্ছে।

এই মরসুমে দুই দল লড়াই করছে ভিন্ন পরিস্থিতিতে।মোহন বাগান শিরোপার জন্য লড়ছে আর নর্থ ইস্ট পয়েন্ট টেবিলের নিচ থেকে ওঠার চেষ্টা করছে।

সেই কারণে রবিবারের ম্যাচটি উত্তেজনাপূর্ণ লড়াই হবে বলে মনে করা হচ্ছে। কারণ উভয় দলই আজ জয় পেতে মরিয়া থাকবে।

তবে মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে হলে আর পয়েন্ট হারানোর সুযোগ নেই। আট ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে মেরিনার্সরা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। শনিবার মুম্বই কেরলমের কাছে হেরে যাওয়ায় মোহন বাগানের সুবিধা হয়েছে। মুম্বইয়ের পয়েন্ট এখন ৯ ম্যাচে ১৮। আজ জিতলেই তারা লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাবে।

আর নর্থ ইস্টের পয়েন্ট ৮ ম্যাচে ৭ পয়েন্ট।

দুই দলের মুখোমুখি সাক্ষাতকারের

সংখ্যা ১২টি। তারমধ্যে

মোহনবাগান এসজি জিতেছে ৯টিতে।

গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande