বিধানসভা নির্বাচন: দ্বিতীয় দফায় ৩২১ জন কোটিপতি প্রার্থী, সবচেয়ে ধনী বিজেপির পলাশ রানা
কলকাতা, ২০ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ১,৪৪৫ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে প্রার্থীদের সম্পদের খতিয়ান প্রকাশ করল ‘ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ’। প্রকাশিত ৬৭ পাতার পূর্ণাঙ্গ রিপোর্ট অনুযায়ী, এই দফায় মোট ৩২১ জ
ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের সাংবাদিক সম্মেলন


কলকাতা, ২০ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ১,৪৪৫ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে প্রার্থীদের সম্পদের খতিয়ান প্রকাশ করল ‘ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ’। প্রকাশিত ৬৭ পাতার পূর্ণাঙ্গ রিপোর্ট অনুযায়ী, এই দফায় মোট ৩২১ জন প্রার্থী কোটিপতি। এই প্রার্থীদের গড় সম্পদের পরিমাণ ১.২১ কোটি টাকা।

​সম্পদের বিচারে দ্বিতীয় দফায় প্রথম সারিতে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি কেন্দ্রের বিজেপি প্রার্থী পলাশ রানা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন হুগলি জেলার পাণ্ডুয়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর চক্রবর্তী (বুয়া)। তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার কসবা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাভেদ আহমেদ খান।

​সর্বাধিক আয়ের প্রার্থীর পাশাপাশি এই দফায় 'জিরো অ্যাসেট' বা শূন্য সম্পদের অধিকারী চারজন প্রার্থীর নামও উঠে এসেছে। তাঁরা হলেন— বেহালা পশ্চিমের কংগ্রেস প্রার্থী মৌসুমী ঘোষ, হাওড়া মধ্যের আম জনতা উন্নয়ন পার্টির আসিফ হোসেন, উলুবেড়িয়া পূর্বের ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার শাহাজাদী পারভিন এবং উলুবেড়িয়া দক্ষিণের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সেখ হাবিব। প্রার্থীদের জমা দেওয়া হলফনামার ভিত্তিতেই এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande