ইংলিশ প্রিমিয়ার লিগ: আর্সেনালকে হারালো সিটি
লন্ডন, ২০ এপ্রিল (হি.স.): ইতিহাদ স্টেডিয়ামে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে সিটি আর্সেনালের বিরুদ্ধে। সেই সঙ্গে আর্সেনালকে হারিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা জোরালো করল পেপ গুয়ার্দিওলার দল। হায়ান শেহকির দারুণ গোলে পিছিয়ে পড়ার প
ইংলিশ প্রিমিয়ার লিগ: আর্সেনালকে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলল সিটি


লন্ডন, ২০ এপ্রিল (হি.স.): ইতিহাদ স্টেডিয়ামে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে সিটি আর্সেনালের বিরুদ্ধে। সেই সঙ্গে আর্সেনালকে হারিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা জোরালো করল পেপ গুয়ার্দিওলার দল।

হায়ান শেহকির দারুণ গোলে পিছিয়ে পড়ার পর, দোন্নারুম্মার ওই ভুলের সুযোগে সমতা টানেন কাই হাভার্টজ। তবে, দ্বিতীয়ার্ধে আর্লিং হলান্ডের গোলটি আর শোধ করতে পারেনি সফরকারীরা।

ম্যাচে প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে সিটি। আর আর্সেনালের ৯ শটের তিনটি লক্ষ্যে ছিল।

আসরে আর্সেনালের এটি পঞ্চম পরাজয় হলেও লিগ টেবিলে এখনও শীর্ষেই আছে তারা। ৩৩ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে মিকেল আর্তেতার দলের পয়েন্ট ৭০।

এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande