ইংলিশ প্রিমিয়ার লিগ: এভারটনের মাঠে জিতল লিভারপুল
লন্ডন, ২০ এপ্রিল (হি.স.): পিএসজির বিপক্ষে ফের হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়া লিভারপুল জয় পেল ইংলিশ প্রিমিয়ার লিগে। শেষ সময়ের গোলে এভারটনের মাঠ থেকে ফিরল তারা। প্রিমিয়ার লিগে রবিবার মার্সিসাইডের দুই দলের লড়াইয়ে ২-১ গোলে জিতেছে আর্না স্লটে
ইংলিশ প্রিমিয়ার লিগ: এভারটনের মাঠে জিতল লিভারপুল


লন্ডন, ২০ এপ্রিল (হি.স.): পিএসজির বিপক্ষে ফের হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়া লিভারপুল জয় পেল ইংলিশ প্রিমিয়ার লিগে। শেষ সময়ের গোলে এভারটনের মাঠ থেকে ফিরল তারা।

প্রিমিয়ার লিগে রবিবার মার্সিসাইডের দুই দলের লড়াইয়ে ২-১ গোলে জিতেছে আর্না স্লটের দল লিভারপুল, এভারটনের বিপক্ষে। মোহামেদ সালাহ প্রথমার্ধে সফরকারীদের এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে সমতা এভারটন। গোলটি করেন বেতো। যোগ করা সময়ের দশম মিনিটে দারুণ হেডে ব্যবধান গড়ে দেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক।

লিভারপুলের এটি টানা দ্বিতীয় জয়। ৩৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে তারা। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে এভারটন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande