
আরামবাগ ,২০ এপ্রিল (হি.স.) : সোমবার আরামবাগ বিধানসভার অন্তর্গত মাধবপুর অঞ্চলের রায় সেলালপুরের বিশালাক্ষী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন আরামবাগ বিধানসভার বিজেপি প্রার্থী হেমন্ত বাগ।
এদিন সকালেই তিনি মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেন এবং এলাকার মানুষের মঙ্গল কামনা করেন। পুজো দেওয়ার পর স্থানীয় কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় জনসংযোগ শুরু করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং আসন্ন নির্বাচনে বিজেপিকে সমর্থন করার আবেদন জানান।
হেমন্ত বাগ বলেন, মানুষের আশীর্বাদ নিয়েই তিনি এই নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। তার এই প্রচারে স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই আরামবাগে জোরদার হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA