
খড়গপুর, ২৩ এপ্রিল (হি.স.): খড়্গপুরের সেরোসা স্টেডিয়ামের ২৬৩ নম্বর বুথে ভোট দিলেন খড়গপুর সদর বিধানসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ভোটদানের পরে তিনি বলেন, “আপাতত আমি বাড়িতেই থাকব। কোথাও সমস্যা হলে, তখন আমি যাব। আমার মনে হয় না তেমন দরকার আছে। কারণ, লোকে শান্তিতেই ভোট দিচ্ছে। পরিবেশও ঠিক আছে।”
ভোটের দিন সকালেও প্রাতঃভ্রমণে বেরোন খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, “বাঙালি মাছভাত খায় এটা প্রমাণ করতে হয় না। তেমন দিলীপ ঘোষ খড়্গপুরের, সেটা প্রমাণ করার দরকার নেই। খড়্গপুর বিজেপির সঙ্গে আছে, দিলীপ ঘোষের সঙ্গে আছে। আগামী দিনেও থাকবে।
হিন্দুস্থান সমাচার / সংবাদ