ঝাড়গ্রামে ভোট কেন্দ্রে চলে এল হাতি, বাঁকুড়ায় বিশেষভাবে সক্ষমদের সহায়তায় কেন্দ্রীয় বাহিনী
ঝাড়গ্রাম, ২৩ এপ্রিল (হি.স.): ঝাড়গ্রামের এক বুথের কাছে পৌঁছে গেল হাতি। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামের জিতুশোল প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের কাছে পৌঁছে যায় ‘রামলাল’। তাকে সেখান থেকে সরানোর জন্য ভোটকেন্দ্রের চত্বরে পৌঁছে গিয়েছেন বন দফতরের কর্মীরা।
ঝাড়গ্রামে ভোট কেন্দ্রে চলে এল হাতি, বাঁকুড়ায় বিশেষভাবে সক্ষমদের সহায়তায় কেন্দ্রীয় বাহিনী


ঝাড়গ্রাম, ২৩ এপ্রিল (হি.স.): ঝাড়গ্রামের এক বুথের কাছে পৌঁছে গেল হাতি। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামের জিতুশোল প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের কাছে পৌঁছে যায় ‘রামলাল’। তাকে সেখান থেকে সরানোর জন্য ভোটকেন্দ্রের চত্বরে পৌঁছে গিয়েছেন বন দফতরের কর্মীরা। হাতির জন্য বেশ কিছু সময় ভোটদানে খানিকটা বিলম্ব হয়। শোরগোলও পড়ে যায়।

এদিকে, বাঁকুড়ার শালতোড়া বিধানসভা কেন্দ্রে বিশেষ ভাবে সক্ষম এক ভোটারকে কোলে করে ভোটকেন্দ্রে পৌঁছে দেন আধাসেনা বাহিনীর জওয়ানেরা। কেন্দ্রীয় বাহিনীর এই ভূমিকাকে অনেকেই প্রশংসা করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande