মঙ্গলবার থেকে হাইলাকান্দিতে ভোটগণনা কর্মীদের প্রশিক্ষণ
হাইলাকান্দি (অসম), ২৭ এপ্রিল (হি.স.) : রাজ্য বিধানসভা নির্বাচনের ভোটগণনা পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে হাইলাকান্দি জেলায় ভোটগণনা কর্মীদের প্রশিক্ষণ শুরু হবে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি আগাম
মঙ্গলবার থেকে হাইলাকান্দিতে ভোটগণনা কর্মীদের প্রশিক্ষণ


হাইলাকান্দি (অসম), ২৭ এপ্রিল (হি.স.) : রাজ্য বিধানসভা নির্বাচনের ভোটগণনা পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে হাইলাকান্দি জেলায় ভোটগণনা কর্মীদের প্রশিক্ষণ শুরু হবে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি আগামী ২৮ ও ৩০ এপ্রিল এবং ২ মে অনুষ্ঠিত হবে।

হাইলাকান্দির এসএস কলেজে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রতিদিন বেলা ২.০০টা থেকে শুরু হয়ে প্রশিক্ষণ চলবে নির্ধারিত সময় পর্যন্ত। এতে গণনা সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট মাইক্রো অবজারভার সহ সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ পরিচালনার জন্য মাস্টার ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিভিন্ন কলেজের অভিজ্ঞ অধ্যাপকরা। পাশাপাশি সহায়ক কর্মী হিসেবে নির্বাচন শাখার আধিকারিক ও সংশ্লিষ্ট দফতরের কর্মীরাও উপস্থিত থাকবেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণনার দিন যাতে কোনও রকম বিভ্রান্তি বা ত্রুটি না ঘটে, সে বিষয়েই বিশেষ জোর দেওয়া হবে প্রশিক্ষণে।

উল্লেখ্য, ২ মে কাউন্টিং ইভিএম সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ এসএস কলেজের গ্রাউন্ড ফ্লোরের ৭ নম্বর ও ৮ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে। অন্যদিকে ২৯ ও ৩০ এপ্রিল এসএস কলেজের ফার্স্ট ফ্লোরের ১৩ নম্বর ও ১৪ নম্বর কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। তাছাড়া ২৮ ও ৩০ এপ্রিল পোস্টাল ব্যালটের কাউন্টিং সুপারভাইজার, মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ বেলা ২.০০টা থেকে এসএস কলেজের ফার্স্ট ফ্লোরের ১২ নম্বর কক্ষে এবং ২ মে গ্রাউন্ড ফ্লোরের ৪ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 
 rajesh pande