
কলকাতা, ২৯ এপ্রিল (হি. স.) : বৃহস্পতিবার থেকে ৯ম বার্ষিক সর্বভারতীয় শ্রী সিমেন্ট ব্রিজ চ্যাম্পিয়নশিপ আরম্ভ হতে চলেছে। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। আয়োজক - কর্পোরেট ব্রিজ আ্যসোসিয়েশন অফ ইন্ডিয়া। সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠনের সম্পাদক দেবাশিস রায় এই প্রসঙ্গে জানিয়েছেন যে, চলতি মাসের শেষ দিনে অর্থাৎ ৩০ এপ্রিল বুধবার থেকেই তা শুরু হচ্ছে। চারদিনের ওই প্রতিযোগিতা আগামী মাসের ৩ মে পর্যন্ত চলবে। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে আয়োজিত ওই সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ব্রিজ আ্যসোসিয়েশনের সম্পাদক অর্ণব গুহ এবং যুগ্ম সম্পাদক সৌরেন দত্ত। প্রাইজ মানি রয়েছে ১০ লাখ টাকা। ৫২টি দল যোগ দিচ্ছে। উল্লেখ্য, প্রায় ৪০০ জনের কাছাকাছি প্রতিযোগী এবছর যোগদান করতে চলেছে। ইতিমধ্যেই ৩৫০ জনের অধিক নাম লিখিয়েছে। প্রসঙ্গত, বুধবার এ রাজ্যে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ পর্ব চলছে। গাড়িঘোড়া বেশ কম। এ কারণেই অন্যান্য দিনের তুলনায় যানবাহন প্রায় নেই বললেই চলে। এর ফলে জেলার বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের কলকাতায় এই মুহূর্তে যোগদানের ক্ষেত্রে বেশ সমস্যা। পরিবহন সমস্যা রয়েছে। সরকারি কর্মচারীদের তরফেও ভোটের কাজে ব্যস্ত থাকার জন্য তাদের ও সমস্যা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত