বিধানসভা ভোটে হিংসার অভিযোগ, নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলল এসইউসিআই(সি)
কলকাতা, ২৯ এপ্রিল (হি. স.) : সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাল এসইউসিআই(কমিউনিস্ট)। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বুধবার এক বিবৃতিতে অভিযোগ করেন, নির্বাচন কমিশনের একাধিক আশ্বাস সত্ত্বেও ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ
বিধানসভা ভোটে হিংসার অভিযোগ, নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলল এসইউসিআই(সি)


কলকাতা, ২৯ এপ্রিল (হি. স.) : সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাল এসইউসিআই(কমিউনিস্ট)। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বুধবার এক বিবৃতিতে অভিযোগ করেন, নির্বাচন কমিশনের একাধিক আশ্বাস সত্ত্বেও ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ ও হিংসামুক্ত হয়নি। রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসা, ভোটকেন্দ্রে অশান্তি, পোলিং এজেন্টদের বাধা দেওয়া এবং বুথ ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি রয়েছে তাঁর।কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, বাহিনীর ‘উদ্দেশ্যপ্রণোদিত শক্তি প্রদর্শন’ সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে এবং মহিলা, শিশু এমনকি রোগীরাও রেহাই পাননি। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের প্রভাবিত করার চেষ্টার কথাও উল্লেখ করেন। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ‘হঠকারী’ আখ্যা দিয়ে তাঁর দাবি, এর জেরে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে ভোটাধিকার হরণ, প্রশাসনিক অপব্যবহার এবং বিচার ব্যবস্থার অপপ্রয়োগের অভিযোগও তোলেন তিনি।

রাজ্যের শাসক দল ও বিজেপি - উভয়ের বিরুদ্ধেই দুর্নীতি ও অপশাসনের অভিযোগ এনে বিকল্প হিসেবে বামপন্থী ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছে এসইউসিআই(সি)।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 
 rajesh pande