দ্বিতীয় সপ্তাহে কিছুটা ভাটা ‘ভূত বাংলা’-য়
মুম্বই, ২৯ এপ্রিল (হি.স.) : দ্বিতীয় সপ্তাহে পড়তেই আয়ের গতিতে কিছুটা ভাটা পড়েছে অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি ছবি ‘ভূত বাংলা’র। মুক্তির ১২ দিন পর ছবিটির বক্স অফিসে গতি আগের তুলনায় কিছুটা কমেছে। বুধবার বক্স অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ছব
দ্বিতীয় সপ্তাহে আয়ের গতি কমলো ভূত বাংলার, প্রতিদ্বন্দ্বিতায় হলিউডের মাইকেল


মুম্বই, ২৯ এপ্রিল (হি.স.) : দ্বিতীয় সপ্তাহে পড়তেই আয়ের গতিতে কিছুটা ভাটা পড়েছে অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি ছবি ‘ভূত বাংলা’র। মুক্তির ১২ দিন পর ছবিটির বক্স অফিসে গতি আগের তুলনায় কিছুটা কমেছে।

বুধবার বক্স অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ছবিটি আয় করেছে ৪.৩৫ কোটি টাকা। তার আগের দিন, ২১ এপ্রিল আয় ছিল ৩.৬৫ কোটি টাকা। এখনও পর্যন্ত ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১২১.৪০ কোটি টাকায়। আগামী দিনে এই গতি কতটা বজায় থাকে, সেদিকেই নজর প্রযোজক-পরিচালকদের।

অন্যদিকে, মাইকেল জ্যাকসন-এর জীবনভিত্তিক হলিউড ছবি ‘মাইকেল’ দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। মুক্তির পঞ্চম দিনে, মঙ্গলবার ছবিটির আয় হয়েছে ২.৪০ কোটি টাকা। মোট সংগ্রহ পৌঁছেছে ২১.১৫ কোটিতে।

তবে এই দুই ছবির প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে রয়েছে ‘গিনি ওয়েডস সানি-২’। মুক্তির পঞ্চম দিনে ছবিটির আয় হয়েছে মাত্র ১০ লক্ষ টাকা। মোট সংগ্রহ ১.৪৩ কোটিতে থেমে রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande