ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তেজনা, কুলতলিতে তৃণমূলের বিক্ষোভ
দক্ষিণ ২৪ পরগনা, ২৯ এপ্রিল (হি.স.): ভোটের আগের রাতে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের বিভিন্ন এলাকা। আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে অশান্তি ছড়ায়। অভিযোগ, ভাঙড় দু’নম্বর ব্লকের বিজয়গঞ্জ থানার কোচপুকুর এলাকায় আইএসএফ কর্মীদের উপর হামলা
ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তেজনা


দক্ষিণ ২৪ পরগনা, ২৯ এপ্রিল (হি.স.): ভোটের আগের রাতে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের বিভিন্ন এলাকা। আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে অশান্তি ছড়ায়। অভিযোগ, ভাঙড় দু’নম্বর ব্লকের বিজয়গঞ্জ থানার কোচপুকুর এলাকায় আইএসএফ কর্মীদের উপর হামলা চালায় তৃণমূলের নেতা-কর্মীরা। আইএসএফ কর্মীদের দাবি, তৃণমূল কর্মীরা ভোট প্রচারের নাম করে এলাকায় ঘুরে বেড়িয়ে সাধারণ মানুষকে প্রভাবিত ও হুমকি দিচ্ছিল। এর প্রতিবাদ করতে গেলে তাঁদের ওপর চড়াও হয় অভিযুক্তরা শুরু হয় বেধড়ক মারধর। এই ঘটনায় একজন মহিলা-সহ মোট চারজন আইএসএফ কর্মী আহত হন বলে অভিযোগ। বুধবার সকালে নওশাদ সিদ্দিকী বলেন, গতকাল রাত থেকে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, গ্রাম পঞ্চায়েত প্রধান জনগণকে ভোট না দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। ভাঙড়ের মানুষকে ভয় দেখিয়ে তারা কিছুই অর্জন করতে পারবে না।

ভোটের আগের রাতে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে ডিসিআরসি সেন্টারের বাইরে বিক্ষোভ দেখালেন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বিজেপি প্রার্থী মাধবী মহলদার। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande