বৃষ্টির অনুকূল পরিস্থিতি, কলকাতা-দক্ষিণবঙ্গের সর্বত্রই কালবৈশাখীরও পূর্বাভাস
কলকাতা, ২৯ এপ্রিল (হি.স.): বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। সেই কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কালবৈশাখীরও রয়েছে সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ব
বৃষ্টির অনুকূল পরিস্থিতি, কলকাতা-দক্ষিণবঙ্গের সর্বত্রই কালবৈশাখীরও পূর্বাভাস


কলকাতা, ২৯ এপ্রিল (হি.স.): বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। সেই কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কালবৈশাখীরও রয়েছে সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে ঝড়-বৃষ্টি। কলকাতা-সহ কয়েক জেলায় ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। ঝড়-বৃষ্টির সৌজন্যে গরম কমে, স্বস্তি ফিরবে। আগামী তিন দিন সর্বোচ্চ তাপমাত্রাও কমবে।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়ায় হালকা বৃষ্টির পাশাপাশি ঝড় বইতে পারে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায়ও ঝড়-বৃষ্টি হতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande