
কেপটাউন, ৩০ এপ্রিল (হি.স.): দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস, ফাফ ডু প্লেসিস এবং হাইনরিখ ক্লাসেন যৌথভাবে রটারডাম-ভিত্তিক ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) একটি ফ্র্যাঞ্চাইজি কিনেছেন। রটারডাম ফ্র্যাঞ্চাইজিটি ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত উদ্বোধনী মরসুমে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যান্য শহর-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিগুলো হলো গ্লাসগো, আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন এবং বেলফাস্ট।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি