
জয়পুর, ৩০ এপ্রিল(হি.স.) : ১ মে জয়পুরের সয়াই মান সিংহ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটাল ও রাজস্থান রয়েল। সাম্প্রতিক ২০২৫ আসরে দিল্লি সুপার ওভারে রাজস্থানকে হারিয়েছিল। হেড-টু-হেড রেকর্ডে উভয় দল ৩০টি ম্যাচের মধ্যে ১৫টিতে করে জয় পেয়েছে। কিন্তু কয়েকদিন আগে দিল্লি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে বড় ব্যবধানে হেরে বেশ চাপে আছে।
২০২৬ আইপিএল-এ দিল্লি ক্যাপিটালস ধুঁকছে , বিশেষ করে সোমবার আরসিবি-র বিরুদ্ধে ৯ উইকেটে হার হয়েছে দলের অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ের কারণে। এই ম্যাচে ৮ রানে ৬ উইকেট হারিয়ে আইপিএলে এক কলঙ্কের রেকর্ড গড়েছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকা আট ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে। এদিকে রাজস্থান রয়্যালস দলের ব্যাটিং গভীরতা ও রিয়ান পরাগের নেতৃত্ব এবারের আইপিএলে একটি বড় শক্তি। পয়েন্ট তালিকায় ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি