অমিত শাহকে ‘সবুজ আবির’ মাখানোর হুঁশিয়ারি, বাঁকুড়ায় কল্যাণের কড়া আক্রমণ
বাঁকুড়া, ৫ মে (হি.স.): তৃণমূল কর্মিসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে নিশানা করে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার তৃণমূল ভবনে আয়োজিত কর্মিসভায় তিনি বলেন, “আপনার দাদাগিরি খতম করে দেব। আগ
আপনার দাদাগিরি খতম করে দেব অমিত শাহ ,৪মে আপনাকে সবুজ আবির মাখাবো---- কল্যান বন্দোপাধ্যায়


বাঁকুড়া, ৫ মে (হি.স.): তৃণমূল কর্মিসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে নিশানা করে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার তৃণমূল ভবনে আয়োজিত কর্মিসভায় তিনি বলেন, “আপনার দাদাগিরি খতম করে দেব। আগামী ৪ মে আপনাকে সবুজ আবির মাখাবো।”

একই সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র বিরুদ্ধেও তোপ দাগেন কল্যাণ। তাঁকে কটাক্ষ করে বলেন, “যে যত বড় চোর-ডাকাত, সে বিজেপির তত বড় নেতা।” পাশাপাশি দাবি করেন, আগামী নির্বাচনে শুভেন্দুর পরাজয় নিশ্চিত।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর আমলে বিরোধীরা টিকতে পারেনি, এবারের নির্বাচনেও তার পুনরাবৃত্তি হবে।

অন্যদিকে, এই মন্তব্যকে কেন্দ্র করে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। বাঁকুড়ার বিজেপি প্রার্থী নিলাদ্রি শেখর দানা বলেন, “যার শিক্ষা যেমন, তার ভাষাও তেমন। তৃণমূল নেতাদের ভাষা সেটাই প্রমাণ করে।” তিনি আরও কটাক্ষ করে বলেন, “অমিত শাহ কোথায়, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথায়—এই দুইয়ের তুলনাই হয় না।”

এই মন্তব্য ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তীব্র আকার নিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 
 rajesh pande