ব্রাজিলের প্রাক্তন তারকা অস্কার হৃদরোগ জনিত কারণে অবসরের ঘোষণা করলেন
সাও পাওলো, ৫ এপ্রিল(হি.স.): শনিবার অস্কারের বর্তমান ক্লাব সাও পাওলো জানিয়েছে, চেলসির প্রাক্তন মিডফিল্ডার অস্কার দীর্ঘস্থায়ী হৃদরোগজনিত সমস্যার কারণে ৩৪ বছর বয়সে অবসর নিলেন। ব্রাজিলের প্রাক্তন এই আন্তর্জাতিক খেলোয়াড় হৃদরোগজনিত জটিলতার কারণে পা
ব্রাজিলের প্রাক্তন তারকা অস্কার হৃদরোগ জনিত কারনে অবসরের ঘোষণা দিলেন


সাও পাওলো, ৫ এপ্রিল(হি.স.): শনিবার অস্কারের বর্তমান ক্লাব সাও পাওলো জানিয়েছে, চেলসির প্রাক্তন মিডফিল্ডার অস্কার দীর্ঘস্থায়ী হৃদরোগজনিত সমস্যার কারণে ৩৪ বছর বয়সে অবসর নিলেন।

ব্রাজিলের প্রাক্তন এই আন্তর্জাতিক খেলোয়াড় হৃদরোগজনিত জটিলতার কারণে পাঁচ দিনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ভ্যাসোভ্যাগাল সিনকোপ রোগটি নিশ্চিত হয়, যা হৃৎস্পন্দন ও রক্তচাপ হঠাৎ কমে যাওয়ার কারণে সৃষ্ট এক ধরনের সাধারণ মূর্ছা।

সাও পাওলোর সঙ্গে তার ২০২৭ সাল পর্যন্ত চুক্তি ছিল, কিন্তু তিনি এখন চুক্তিটি বাতিল করেছেন।

“আমি সাও পাওলোর হয়ে আরও বেশি খেলতে চেয়েছিলাম। আমার মনে হয়, আরও বেশি খেলার মতো ফুটবলীয় দক্ষতা এবং বয়স দুটোই আমার ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এমনটা ঘটল,” ক্লাবের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অস্কার।

সেই সঙ্গে তিনি বলেন, আমি সাও পাওলোতে আমার কর্মজীবনের ইতি টানছি, যে কর্মজীবন আমাকে সারা বিশ্বের বহু জায়গায় নিয়ে গেছে।

অস্কার চেলসির হয়ে দুইবার প্রিমিয়ার লিগ এবং সাংহাই পোর্টের হয়ে তিনবার চাইনিজ সুপার লিগ জিতেছেন। তিনি ২০২৪ সালের ডিসেম্বরে তার শৈশবের ক্লাবের সাথে তিন বছরের চুক্তি স্বাক্ষর করে সাও পাওলোতে ফিরে আসেন।

ব্রাজিলের হয়ে তিনি ২০১৩ সালে ফিফা কনফেডারেশনস কাপ জিতেছিলেন এবং ২০১৪ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে তার দলের দুঃস্বপ্নের মতো ১-৭ গোলের পরাজয়ে একমাত্র গোলদাতা ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande