
ব্যাঙ্কক, ৫ এপ্রিল (হি.স.) : ২০২৬ এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপে অষ্ট্রেলিয়ার কাছে আরও একটি বড় পরাজয় হল ভারতের।
রবিবার থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ ২০২৬-এ অস্ট্রেলিয়ার কাছে ০-৫ গোলে হেরে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল ভারত।
স্কাই হ্যালমারিক হ্যাটট্রিক করেন এবং ড্যানেলা বুট্রাস ও ডেইজি ব্রাউন একটি করে গোল করে ইয়ং ম্যাটিল্ডাসকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চাইনিজ তাইপেকে ৫-০ গোলে হারানোর পর এটি ছিল অস্ট্রেলিয়ার টানা দ্বিতীয় জয়।
আর আরও একটি বড় পরাজয়ের পর জোয়াকিম আলেকজান্ডারসনের ভারতীয় দল গ্রুপ ‘সি’-এর একেবারে তলানিতেই রয়ে গেল।
আগামী ৮ এপ্রিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত তাইপের মুখোমুখি হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি