ইন্টার মায়ামির নতুন মাঠে প্রথম ম্যাচেই গোল করলেন মেসি
ফ্লোরিডা, ৫ এপ্রিল (হি.স.) : ২০১৮ সালে প্রতিষ্ঠিত ইন্টার মায়ামি এতদিন তাদের সব হোম ম্যাচগুলো খেলছিল চেজ স্টেডিয়ামে। মায়ামির নতুন হোম ভেন্যু এখন নু স্টেডিয়াম। রবিবার (৫ এপ্রিল) অস্টিন এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২৬,৭০০ সিটের এই স্টেডিয়ামটির উদ্বোধন
ইন্টার মায়ামির নতুন মাঠে প্রথম ম্যাচেই গোল করলেন মেসি


ফ্লোরিডা, ৫ এপ্রিল (হি.স.) : ২০১৮ সালে প্রতিষ্ঠিত ইন্টার মায়ামি এতদিন তাদের সব হোম ম্যাচগুলো খেলছিল চেজ স্টেডিয়ামে। মায়ামির নতুন হোম ভেন্যু এখন নু স্টেডিয়াম। রবিবার (৫ এপ্রিল) অস্টিন এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২৬,৭০০ সিটের এই স্টেডিয়ামটির উদ্বোধন হল।

স্টেডিয়ামটি লিওনেল মেসির জন্য স্পেশাল। কারণ স্টেডিয়ামটির একটি অংশ করা হয়েছে তার নামেই। স্টেডিয়ামের নিম্নভাগের ১১৭-১২১ এবং উচ্চভাগের ২১৭-২২৩ সেকশনকে মেসি স্ট্যান্ড নামে নামকরণ করেছে মায়ামি।

স্পেশাল এই মাঠে মেসি প্রথম ম্যাচেই গোল করে দর্শকদের মন জয় করলেন। তা সত্ত্বেও এই ম্যাচটি মায়ামি জিততে পারেননি। ২-২ গোলে অমিমাংসিত রেখে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। মায়ামির অন্য গোলটি করেছেন লুইস সুয়ারেজ। অস্টিনের হয়ে দুটি গোল করেন গুইলারমো বিরো ও জেডেন নেলসন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande