মগরাহাট পশ্চিমে পায়ে হেঁটে প্রচারে শামীম আহমেদ, জনসমাগমে উৎসবের আবহ
কলকাতা, ৫ এপ্রিল (হি. স.) : ভোটের আগে মগরাহাট পশ্চিম বিধানসভায় জমে উঠেছে প্রচারের লড়াই। রবিবার সকালে তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদ দেউলার স্টেশন মোড় থেকে ভোলার হাট পর্যন্ত ছুটির দিন রবিবারে প্রায় ২ কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রচার করেন। পর
তৃণমূল কংগ্রেস প্রার্থীর ভোটপ্রচারে সমাগমযমম্পহ


কলকাতা, ৫ এপ্রিল (হি. স.) : ভোটের আগে মগরাহাট পশ্চিম বিধানসভায় জমে উঠেছে প্রচারের লড়াই। রবিবার সকালে তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদ দেউলার স্টেশন মোড় থেকে ভোলার হাট পর্যন্ত ছুটির দিন রবিবারে প্রায় ২ কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রচার করেন। পরে তিনি নাজেরা এলাকায় প্রচারে যোগ দেন।রাস্তার দুই ধারে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। কোথাও ফুল দিয়ে সংবর্ধনা, কোথাও মিষ্টিমুখ করানো, আবার তীব্র গরমে ডাবের জল বাড়িয়ে দিয়ে প্রার্থীকে স্বাগত জানান অনেকে। প্রচারকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ।

দলীয় সূত্রে দাবি, সাম্প্রতিক দিনগুলিতে টানা প্রচারে শামীম আহমেদের নাম এখন মগরাহাট পশ্চিমের মানুষের মুখে মুখে। বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা চোখে পড়ার মতো। প্রচারে বেরোলেই বহু যুবক-যুবতী তৃণমূলের পতাকা হাতে তাঁর সঙ্গে পা মেলাচ্ছেন, মুখে ‘জয় বাংলা’ স্লোগান।

এদিকে, প্রচারসভায় শামীম আহমেদ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, যুবশ্রী এবং কন্যাশ্রী—এই সব প্রকল্প সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে দাবি করেন তিনি।

এদিন তিনি বিরোধীদেরও তীব্র আক্রমণ করেন। অভিযোগ করেন, ভোটার তালিকা নিয়ে অনিয়ম এবং সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা চলছে। তবে সাধারণ মানুষ তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছেন বলেও তাঁর দাবি।

সেইসঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর প্রতি মানুষের আস্থার কথাও উল্লেখ করেন। তাঁর কথায়, - “মানুষের ভালোবাসা ও বিশ্বাসকে সঙ্গে নিয়েই মগরাহাট পশ্চিমে আরও উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।”

অন্যদিকে, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন, ১০০ দিনের কাজ বা আবাস প্রকল্পে অর্থ না পাওয়ায় উন্নয়ন ব্যাহত হয়েছে। যদিও রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে গরিব মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে সহায়তা করেছে বলেও দাবি করেন তিনি। যদিও ভোটের আগে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। তবে শামীম আহমেদের কথায়, - “মানুষ প্রস্তুত রয়েছে যোগ্য জবাবেই মিলবে সঠিক উত্তর। কাজেই এখন শুধু ভোটের অপেক্ষা।”

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande