শিলিগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে ট্রাফিক নিয়ন্ত্রণ
শিলিগুড়ি, ৬ এপ্রিল (হি.স.): তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে কেন্দ্র করে শহরজুড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে। সোমবার বিকেলে শিলিগুড়ির তরাই স্কুল মাঠে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন তৃণমূল সাংসদ। এই সভাকে কেন্দ্র করে
শিলিগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে ট্রাফিক নিয়ন্ত্রণ


শিলিগুড়ি, ৬ এপ্রিল (হি.স.): তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে কেন্দ্র করে শহরজুড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে। সোমবার বিকেলে শিলিগুড়ির তরাই স্কুল মাঠে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন তৃণমূল সাংসদ। এই সভাকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ সতর্ক রয়েছে।

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর থেকেই হিলকার্ট রোডের দু’পাশে 'নো-পার্কিং' জোন ঘোষণা করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিপ্যাড থেকে হোটেল পর্যন্ত যাওয়ার সময় চম্পাসারি এবং দাগাপুর এলাকায় সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এছাড়া, সভা চলাকালীন কোর্ট মোড় থেকে ভেনাস মোড় এবং বিধান রোড থেকে ভেনাস মোড় পর্যন্ত সাধারণ যানবাহনের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শহরে যানজট এড়াতে এনজেপি–গামী যানবাহনগুলিকে ফ্লাইওভার থেকে গেট বাজারের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সভায় উপচে পড়া ভিড়ের কথা মাথায় রেখে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে।

বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য এবং ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande