হরিশ্চন্দ্রপুরে রোড শো অভিষেকের
মালদা, ৬ এপ্রিল (হি.স.): সোমবার মালদার হরিশ্চন্দ্রপুরে মেগা রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাঁচলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং হরিশ্চন্দ্রপুরের প্রার্থী মতিবুর রহমানের সমর্থনে আয়োজিত এই প্রচার কর্মসূচি
হরিশ্চন্দ্রপুরে রোড শো অভিষেকের


মালদা, ৬ এপ্রিল (হি.স.): সোমবার মালদার হরিশ্চন্দ্রপুরে মেগা রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাঁচলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং হরিশ্চন্দ্রপুরের প্রার্থী মতিবুর রহমানের সমর্থনে আয়োজিত এই প্রচার কর্মসূচিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তুলসীহাটা চুরিপট্টি এলাকা থেকে ভবানীপুর ব্রিজ পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ এই রোড শো শেষে ৩১ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের নিচে একটি সংক্ষিপ্ত পথসভাও করেন তিনি। পথসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, ভোটের আগে বাইরের রাজ্য থেকে লোক ঢোকাবে বিজেপি। এলাকায় এমন বহিরাগত কাউকে দেখতে পেলেই আটকে রাখুন, ঘিরে রাখুন। এরা বাংলার শান্তির পরিবেশ নষ্ট করতে এবং ভোট বানচাল করতে আসছে।

এই প্রচার কর্মসূচির পর অভিষেক সমাজ মাধ্যমে জানান, ধর্মের নামে বিভেদকে উসকে দেওয়া এক দুর্বৃত্ত দলের নজর দীর্ঘদিন ধরে এই বাংলায়। কিন্তু বারবার বাংলা-সহ আমার মালদার সকল মা-ভাই-বোনেরা এই দলকে প্রত্যাখান করেছে। এবার সময় এসেছে, এই বাংলা বিরোধীদের সমূলে উৎখাত করার। হরিশ্চন্দ্রপুর ও চাঁচল বিধানসভার মা-মাটি-মানুষের প্রার্থীদের সমর্থনে আজকের রোড শো’য়ে যে জন-বিস্ফোরণের সাক্ষী থাকলাম, তাতে আমি নিশ্চিত - সাম্প্রদায়িক এবং বৈষম্যের বীজ বপন করতে পারবে না বাংলা-বিরোধীরা। বিজেপির সকল কুৎসা-অপপ্রচারের বিরুদ্ধে জবাব দেবে সাধারণ মানুষ। আমি আশাবাদী, হরিশ্চন্দ্রপুর বিধানসভার প্রার্থী মহম্মদ মাতিবুর ও চাঁচল বিধানসভার প্রার্থী প্রসূন ব্যানার্জী’কে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জেতাবেন এখানকার মানুষ, এবং বিজেপি, কংগ্রেস ও সিপিআইএমের সকল চক্রান্তকে পদদলিত করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande