রাজ্য নির্বাচন দফতরে নয়া নোডাল অফিসার বিভু গোয়েল, জারি হল ৭ দফার নির্দেশিকা
​কলকাতা, ৬ এপ্রিল (হি. স.): এ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের (সিইও) দফতরের নির্দেশ অনুসারে বিভু গোয়েলকে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। সোমবার এক জরুরি বার্তার মাধ্যমে তাঁকে অবিলম্বে এই নতুন পদে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য নির্বা
রাজ্য নির্বাচন দফতরে নয়া নোডাল অফিসার বিভু গোয়েল, জারি হল ৭ দফার নির্দেশিকা


​কলকাতা, ৬ এপ্রিল (হি. স.): এ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের (সিইও) দফতরের নির্দেশ অনুসারে বিভু গোয়েলকে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। সোমবার এক জরুরি বার্তার মাধ্যমে তাঁকে অবিলম্বে এই নতুন পদে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্বাক্ষরিত এই নিয়োগপত্রটি এদিনই সংবাদমাধ্যমের হাতে এসেছে।

​শিপিং কর্পোরেশনস্থিত সিইও-র নতুন ভবন থেকে জারি করা ওই নির্দেশের প্রতিলিপি অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভু গোয়েল এই পদেই বহাল থাকবেন। অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এসআইআর-২০২৬ সংক্রান্ত অ্যাপলিয়েট ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারপতির সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় রক্ষা করাই হবে তাঁর প্রধান কাজ।

​এই নিয়োগের পাশাপাশি কাজের পরিধি স্পষ্ট করতে মোট ৭ দফার একটি গাইডলাইন বা নির্দেশিকাও দেওয়া হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও আইনি জটিলতা নিরসনে এই নোডাল অফিসারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সোমবার থেকেই তিনি নিজের নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande