
মরিগাঁও (অসম), ৬ এপ্রিল (হি.স.) : মরিগাঁও জেলার অন্তর্গত মৈরাবাড়ি এলাকায় ব্রহ্মপুত্র নদের ভজাখাইতি ঘাটের কাছে আজ সোমবার সকালে একটি নৌকা ডুবে যাওয়ায় তিন ব্যক্তি নিখোঁজ হয়ে গেছেন।
পুলিশের আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী এলাকায় প্রবল বাতাস বইতে থাকায় নৌকার ভারসাম্য নষ্ট হয়ে যাওয় নদীর মাঝখানে ডুবে যায়। জানা গেছে, এখন পর্যন্ত প্রায় ১৫ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর দল এবং ভেল্লাগুড়ি থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। তবে নিখোঁজ তিনজনের এখনও সন্ধান পাওয়া যায়নি। পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে।
নৌকাটি চর এলাকা থেকে আসছিল। তীরে পৌঁছনোর আগেই উল্টে গিয়ে নদীতে ডুবে যায়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস