
চন্ডীগড়, ৬ এপ্রিল (হি.স.): স্কুল এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থানে বোমা বিস্ফোরণের হুমকি চন্ডীগড়ে। এর ফলে ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, ইমেলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেলটি প্রকাশ্যে আসার পর সোমবার চন্ডীগড়ের কিছু অংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরজুড়ে আঁটোসাঁটো করা হয় নিরাপত্তা ব্যবস্থা। ইমেলটি শিক্ষা প্রতিষ্ঠান-সহ একাধিক প্রাপকের কাছে পাঠানো হয়েছিল এবং এতে দাবি করা হয়েছিল, একটি নির্দিষ্ট সময়ে স্কুলগুলিতে বিস্ফোরণ ঘটবে। পুলিশ জানিয়েছে, হুমকি ইমেল পাওয়ার পর সংশ্লিষ্ট স্কুলগুলিতে তল্লাশি চালানো হয়, কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ