উপরাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ, আসন্ন গ্রীষ্মের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা
নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সোমবার উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন। আসন্ন গ্রীষ্ম মৌসুমের প্রস্তুতি খতিয়ে দেখতেই এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা উপরাজ্যপালকে জানান যে, আসন্ন গ
উপরাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ


নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সোমবার উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন। আসন্ন গ্রীষ্ম মৌসুমের প্রস্তুতি খতিয়ে দেখতেই এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা উপরাজ্যপালকে জানান যে, আসন্ন গরমে দিল্লির সাধারণ মানুষকে যাতে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য দিল্লি সরকার আগাম প্রস্তুতি গ্রহণ করছে। জনমানসে যাতে কোনও অভিযোগের অবকাশ না থাকে, সেদিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে।

বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী জল সরবরাহ, বিদ্যুৎ ব্যবস্থাপনা, স্বাস্থ্য পরিষেবা এবং দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, গ্রীষ্মের তাপপ্রবাহে দিল্লিবাসীদের যাতে কোনও প্রকার অসুবিধার মুখে পড়তে না হয়, তার জন্য সরকার সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। নাগরিকদের নিরবিচ্ছিন্ন পরিষেবা এবং উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করতে দিল্লি সরকার পুরোপুরি প্রস্তুত।

উল্লেখ্য, এর আগে গত ২৮ মার্চ মুখ্যমন্ত্রী উপরাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই সময় দিল্লির উন্নয়ন, জনকল্যাণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছিল। পরিকাঠামো উন্নয়নে গতি আনা, পরিবেশকে অগ্রাধিকার দেওয়া এবং নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নই ছিল সেই আলোচনার মূল কেন্দ্রবিন্দু।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande