বিজেপি প্রার্থীদের হয়ে বনগাঁয় প্রচারে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি
উত্তর ২৪ পরগনা, ৬ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গে জোরকদমে নির্বাচনী প্রচার চালাচ্ছে বিজেপি। সোমবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় রোড শো করেন বিজেপি নেতা তথা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তারকা প্রচারক পুষ্কর সিং ধামি। বিজেপির জয় নিয়ে আশাপ্রকাশ করেন তিনি। দলীয় প্র
বনগাঁয় পুষ্কর সিং ধামি


বনগাঁয় পুষ্কর সিং ধামি


বনগাঁয় পুষ্কর সিং ধামি


বনগাঁয় পুষ্কর সিং ধামি


উত্তর ২৪ পরগনা, ৬ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গে জোরকদমে নির্বাচনী প্রচার চালাচ্ছে বিজেপি। সোমবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় রোড শো করেন বিজেপি নেতা তথা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তারকা প্রচারক পুষ্কর সিং ধামি। বিজেপির জয় নিয়ে আশাপ্রকাশ করেন তিনি। দলীয় প্রার্থীদের সমর্থনে এদিন রোড শো করেন ধামি। তিনি বনগাঁ দক্ষিণ আসনের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, বনগাঁ উত্তর আসনের দলীয় প্রার্থী অশোক কীর্তনিয়া, বাগদা আসন থেকে বিজেপি প্রার্থী সোমা ঠাকুর এবং গাইঘাটা আসনের বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের মনোনয়ন পেশ কর্মসূচিতে যোগ দেন। তিনি রোড শো এবং বিশাল জনসভা থেকে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান। তিনি বলেন, বাংলায় অনেক মানুষের সঙ্গে দেখা করার পর আমি এখানে এসেছি। আমি দেখছি, রাস্তার ভিড় এটাই প্রমাণ করে যে মানুষ পরিবর্তন আনতে দৃঢ়প্রতিজ্ঞ।

বনগাঁ-র জনসভায় মুখ্যমন্ত্রী ধামি তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার একটি রাজনৈতিক দল হিসেবে নয়, বরং একটি 'সিন্ডিকেট' হিসেবে কাজ করছে। কাটমানি আর কমিশন এই সরকারের প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে। মানুষকে ভয় দেখানো, হুমকি দেওয়া এবং লুট করা তাদের রাজনীতির অংশ হয়ে গেছে। তিনি বলেন, ডাবল-ইঞ্জিন সরকার সারা দেশে উন্নয়নের নতুন মাত্রা স্থাপন করছে এবং পশ্চিমবঙ্গে ডাবল-ইঞ্জিন সরকার গঠন হলে উন্নয়ন, সমৃদ্ধি এবং সুশাসনের এক নতুন যুগের সূচনা হবে। মুখ্যমন্ত্রী ধামি এও বলেন, বনগাঁর রাস্তায় বিপুল জনসমাগম এই ইঙ্গিত-ই দেয় যে, এবার পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঢেউ উঠেছে এবং পদ্ম ফুটতে চলেছে। বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত করার জন্য জনগণের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, পদ্ম ফুটলে সমৃদ্ধি, উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, রোড শো এবং জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ও তাঁদের উৎসাহ বুঝিয়ে দিচ্ছে উত্তরাখণ্ডের গণ্ডি ছাড়িয়ে ধামির জনপ্রিয়তা এখন জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের কাছে তিনি একজন দৃঢ়চেতা জননেতা হিসেবে পরিগণিত হচ্ছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বিভিন্ন শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নিজেকে একজন দৃঢ়চেতা জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের সিদ্ধান্ত, জবরদখলের বিরুদ্ধে কঠোর অভিযান, নকল-বিরোধী আইন, কিংবা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা—এই সমস্ত সিদ্ধান্ত তাঁকে একজন কঠোর প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর প্রবল জনপ্রিয়তার জন্য কর্ণাটক, ওড়িশা, বিহার, পঞ্জাব এবং হিমাচল প্রদেশের মতো রাজ্যগুলিতে নির্বাচনের সময় বিজেপির তারকা প্রচারকদের তালিকায় বিশেষভাবে মুখ্যমন্ত্রী ধামির নাম অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। আর এবার বিজেপি এই তারকা প্রচারককে পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থীদের জন্য প্রচারের ময়দানে নামিয়েছে। তাঁর জনসভাগুলিতে বিপুল জনসমাগমকে তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তার মাপকাঠি হিসেবে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande