
গুয়াহাটি, ৬ এপ্রিল (হি.স.) : কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের আমেরিকায় এক লক্ষ কোটি ডলার বিনিয়োগের অভিযোগকে খারিজ করে একে বিভ্রান্তিকর এবং অপ্রমাণিত তথ্য বলে মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
আজ গুয়াহাটিতে বিজেপির অসম প্রদেশ সদর দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ‘GauravElizabeth786’ নামে একটি অ্যাকাউন্ট দেখিয়ে বলেন, এই অভিযোগকে সত্য প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। তিনি একটি উদাহরণ দিয়ে জানান, মাত্র ১৯৯ মার্কিন ডলার খরচ করে যে কেউ আমেরিকায় এ ধরনের অ্যাকাউন্ট খুলতে পারে।
ড. শর্মা অভিযোগ করেছেন, বিরোধীরা ভুয়া ডিজিটাল প্রমাণের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি বলেন, তাঁর এই প্রদর্শনের উদ্দেশ্য ছিল, কীভাবে নকল অনলাইন পরিচয় তৈরি করে মিথ্যা ন্যারেটিভ তৈরি করা যায়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস