
কলকাতা, ৬ এপ্রিল (হি.স.): রবিবার বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে চেন্নাই সুপার কিংসের হারের পর অধিনায়ক হিসেবে রুতুরাজ গায়কোয়াড় টানা সপ্তমবার পরাজিত হলেন।
এই অনাকাঙ্খিত রেকর্ডের তালিকায় গায়কোয়াড় এখন বিরাট কোহলি এবং যুবরাজ সিংয়ের সঙ্গে যুক্ত হলেন। কোহলি আরসিবি অধিনায়ক হিসেবে ২০১৮ এবং ২০১৯ আইপিএল মরসুমে হেরেছিলেন, আর যুবরাজ হেরেছিলেন ২০১৩ সালে পুণে ওয়ারিয়র্স এর হয়ে।
আইপিএল ২০১২ এবং ২০২২ মরসুমে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টানা হারের রেকর্ড যথাক্রমে সৌরভ গাঙ্গুলি (পুণে ওয়ারিয়র্স) এবং রোহিত শর্মা (মুম্বই ইন্ডিয়ান্স)-এর দখলে রয়েছে।
আইপিএলে অধিনায়কদের টানা ম্যাচে হার:
১) সৌরভ গাঙ্গুলি - ৮, পুণে ওয়ারিয়র্স, ২০১২
২) রোহিত শর্মা - ৮, মুম্বই ইন্ডিয়ান্স, ২০২২
৩) রুতুরাজ গায়কোয়াড় - ৭*, চেন্নাই সুপার কিংস, ২০২৫-২৬।
৪) বিরাট কোহলি - ৭, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২০১৮-১৯
৫) যুবরাজ সিং - ৭, পুণে ওয়ারিয়র্স, ২০১৩।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি