হাফলং আসনে সুষ্ঠু নির্বাচন করাতে জেলা প্রশাসনের প্রস্তুতি চূড়ান্ত, হাফলঙে ভোটার সচেতনতা পদযাত্রা
হাফলং (অসম), ৬ এপ্রিল (হি.স.) : ১১৩ নম্বর জনজাতি সংরক্ষিত হাফলং আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন করাতে জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। ডিমা হাসাও-এর জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক গায়ত্রী দেবীদাস হাইলিঙ এ খবর দিয়ে জানিয়
হাফলঙে জেলা প্রশাসনের সচেনতা পদযাত্রা


হাফলং (অসম), ৬ এপ্রিল (হি.স.) : ১১৩ নম্বর জনজাতি সংরক্ষিত হাফলং আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন করাতে জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

ডিমা হাসাও-এর জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক গায়ত্রী দেবীদাস হাইলিঙ এ খবর দিয়ে জানিয়েছেন, জেলার ২৬১টি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আগামী ৯ এপ্রিল ডিমা হাসাও জেলার ভোটারদের নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করার আহ্বান জানান জেলা নির্বাচনী আধিকারিক গায়ত্রী দেবীদাস হাইলিঙ।

এদিকে জেলার ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সাধারণ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজ সোমবার বিকালে হাফলং শহরে পদযাত্রা করা হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী সহযোগে সচেতনতা পদযাত্রায় পা মিলিয়েছেন জেলাশাসক গায়ত্রী দেবীদাস হাইলিঙ এবং সিনিয়র পুলিশ সুপার রিপুঞ্জয় কাকতি।

জেলা নিৰ্বাচন আধিকারিক দফতর সূত্রে জানা গেছে, হাফলং আসনে মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ২০৪। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭৮ হাজার ২৭৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৭৯ হাজার ৯২৫ জন। হাফলং আসনে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। পুরুষ ভোটার থেকে মহিলা ভোটারের ব্যবধান ১ হাজার ৬৪৬।

হাফলং আসনে প্রবীণ নাগরিক ভোটারের সংখ্যা ৬৭৬ এবং বিশেষভাবে সক্ষম ভোটার ৯৩২ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২৬১। এর মধ্যে ১১টি ভোটকেন্দ্রে নেই মোবাইল ও ইন্টারনেট পরিষেবা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande