প্রচারে গিয়ে জখম বিজেপি প্রার্থী ডালিম রায়,
জলপাইগুড়ি, ৬ এপ্রিল (হি. স.): ডালিম রায় প্রচারে গিয়ে দুর্ঘটনায় জখম হলেন। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সোমবার তিনি সকাল থেকেই বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। বিকেলের দিকে স্টেশন মোড় সংলগ্ন এলাকায় প্রচারে
ডালিম রায়


জলপাইগুড়ি, ৬ এপ্রিল (হি. স.): ডালিম রায় প্রচারে গিয়ে দুর্ঘটনায় জখম হলেন। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সোমবার তিনি সকাল থেকেই বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। বিকেলের দিকে স্টেশন মোড় সংলগ্ন এলাকায় প্রচারে ব্যস্ত ছিলেন তিনি।স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা নাগাদ একটি দোকানের বারান্দায় ওঠার সময় অসাবধানতাবশত হোঁচট খান ডালিম রায়। ওই সময় বারান্দার নীচু টিনের শেডে তাঁর মাথায় আঘাত লাগে। আঘাতের ফলে তিনি রক্তাক্ত হয়ে পড়েন, যা দেখে উপস্থিত কর্মী-সমর্থকরা দ্রুত তাঁকে উদ্ধার করেন।পরবর্তীতে তাঁকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর আঘাত গুরুতর নয় এবং তিনি আপাতত স্থিতিশীল রয়েছেন।ঘটনাকে ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সুস্থ হয়ে আবার প্রচারে ফিরবেন ডালিম রায়। নির্বাচনকে সামনে রেখে এই ঘটনায় কিছুটা হলেও উদ্বেগ তৈরি হয়েছে তাঁর সমর্থকদের মধ্যে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande