স্যামসন, বুমরাহর সঙ্গে মাস সেরার লড়াইয়ে এস্তেহেইজেন
দুবাই, ৬ এপ্রিল (হি.স.): টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় সাঞ্জু স্যামসনের সামনে আরেকটি স্বীকৃতির হাতছানি। সঞ্জু এবার ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন। গত মার্চের সেরার লড়াইয়ে তার সঙ্গী সতীর্থ জসপ্রিত বুমরাহ ও দক্ষ
স্যামসন, বুমরাহর সঙ্গে মাস সেরার লড়াইয়ে এস্তেহেইজেন


দুবাই, ৬ এপ্রিল (হি.স.): টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় সাঞ্জু স্যামসনের সামনে আরেকটি স্বীকৃতির হাতছানি। সঞ্জু এবার ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন। গত মার্চের সেরার লড়াইয়ে তার সঙ্গী সতীর্থ জসপ্রিত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান কনর এস্তেহেইজেন।

মহিলা ও পুরুষ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা সোমবার প্রকাশ করেছে আইসিসি। মার্চে কেবল তিনটি ম্যাচ খেলেই সেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন স্যামসন ও বুমরাহ। আর অভিষেক সিরিজে আলো ছড়িয়ে পাঁচ ম্যাচ খেলে সংক্ষিপ্ত তালিকায় এসেছেন এস্তেহেইজেন। মেয়েদের সেরার লড়াইয়ে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি, নিউ জিল্যান্ডের অ্যামেলিয়া কার ও দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গা খাকা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande