এফএ কাপ ২০২৬ সেমিফাইনাল: ম্যান সিটির মুখোমুখি হবে সাউদাম্পটন, চেলসি খেলবে লিডস ইউনাইটেডের সঙ্গে
লন্ডন, ৬ এপ্রিল (হি.স.): এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি খেলবে সাউদাম্পটনের সঙ্গে , আর অন্য সেমিফাইনালে চেলসি খেলবে লিডস ইউনাইটেডের সঙ্গে। দুটি সেমিফাইনাল ম্যাচই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে ৪-
এফএ কাপ


লন্ডন, ৬ এপ্রিল (হি.স.): এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি খেলবে সাউদাম্পটনের সঙ্গে , আর অন্য সেমিফাইনালে চেলসি খেলবে লিডস ইউনাইটেডের সঙ্গে। দুটি সেমিফাইনাল ম্যাচই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে ৪-০ গোলে হারিয়ে শেষ চারে গেছে ম্যান সিটি, অন্যদিকে চেলসি লিগ ওয়ানের দল পোর্ট ভেলকে ৭-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে গেছে। কোয়ার্টার ফাইনালে সবচেয়ে বড় অঘটনটি ঘটিয়েছে সাউদাম্পটন আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে। আর পেনাল্টিতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে ৩৯ বছর পর লিডস ইউনাইটেড প্রথমবারের মতো সেমিফাইনালে গেছে।

এফএ কাপ ২০২৫-২৬ সেমিফাইনাল সূচি:

**চেলসি বনাম লিডস ইউনাইটেড, ২৫ এপ্রিল।

**সাউদাম্পটন বনাম ম্যানচেস্টার সিটি, ২৬ এপ্রিল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande