নৈনিতালে এসএসপি অফিসে শর্ট সার্কিট থেকে আগুন, তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
নৈনিতাল, ৬ এপ্রিল (হি.স.): সোমবার দুপুরে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলা সদর দফতরে অবস্থিত বরিষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) কার্যালয়ে শর্ট সার্কিটের জেরে বিদ্যুৎ এর তারে আগুন লাগায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইলেকট্রিক মিটারের তার থেকে পোড়া গন্ধ পাওয়ার পরই আগুন
নৈনিতালে এসএসপি অফিসে শর্ট সার্কিট থেকে আগুন, তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ


নৈনিতাল, ৬ এপ্রিল (হি.স.): সোমবার দুপুরে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলা সদর দফতরে অবস্থিত বরিষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) কার্যালয়ে শর্ট সার্কিটের জেরে বিদ্যুৎ এর তারে আগুন লাগায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইলেকট্রিক মিটারের তার থেকে পোড়া গন্ধ পাওয়ার পরই আগুনের ফুলকি দেখা যায়। তবে সেখানে উপস্থিত কর্মীরা তৎপরতার সঙ্গে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলাশাসকের কার্যালয় ও সিভিল কোর্টের কাছে অবস্থিত এসএসপি অফিসে দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে। কর্মীরা সঙ্গে সঙ্গেই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পাশাপাশি বিদ্যুৎ বিভাগ ও দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়। খবর পেয়েই বিদ্যুৎ বিভাগ থেকে তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত মিটার ও তারগুলি আলাদা করে পরীক্ষা করার পর পরিস্থিতি স্বাভাবিক করেন। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করা সম্ভব হয়। এই সময়ে আশেপাশের এলাকাতেও বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন ছিল।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, মিটারে অতিরিক্ত লোড বা তার আলগা থাকার কারণেই এই শর্ট সার্কিট হয়েছে। উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বর মাসে এসএসপি–র আবাসনেও আগুন লাগার ঘটনা ঘটেছিল, সেটিও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande