
পূর্ব মেদিনীপুর, ৬ এপ্রিল (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে একটি তেলের গুদামে ভয়াবহ আগুন। আর তার জেরে সোমবার ছড়ালো চাঞ্চল্য। আগুন লাগায় কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। দমকল কর্মীরা দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দকুমার থানার বাখরাবাদে সোমবার সকালে ওই গুদামে আগুন লাগে। সেখানে প্রচুর পরিমাণে কাটা তেল মজুত ছিল বলে খবর। ফলে নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ে। রাস্তার ধারেই ওই গুদাম। প্রবল কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ ও চারপাশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দাদের মধ্যে। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলা হয়। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ভিতরে কাটা তেল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায় বলে খবর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ