আরামবাগে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি তুঙ্গে, বেঙ্গাইয়ে তৃণমূলের বিশেষ রণকৌশল বৈঠক
আরামবাগ, ০৬ এপ্রিল (হি.স.): আগামী ৮ই এপ্রিল আরামবাগে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেদিন তিনি প্রার্থীদের নিয়ে একটি বড় নির্বাচনী জনসভা করবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রীর সেই জনসভাকে সর্বাত্মকভাবে সফল করতে ইতিমধ্যেই কোমর বে
আরামবাগে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি গোঘাটে


আরামবাগ, ০৬ এপ্রিল (হি.স.): আগামী ৮ই এপ্রিল আরামবাগে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেদিন তিনি প্রার্থীদের নিয়ে একটি বড় নির্বাচনী জনসভা করবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রীর সেই জনসভাকে সর্বাত্মকভাবে সফল করতে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে গোঘাট বিধানসভার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা। জোরকদমে চলছে জনসভার প্রস্তুতি এবং ঠিক সেই কারণেই আজ গোঘাট বিধানসভার গোঘাট-২ ব্লকের বেঙ্গাই এলাকায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চল স্তরের তৃণমূল নেতৃত্ব, পঞ্চায়েত প্রতিনিধি এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। আসন্ন জনসভাকে ঘিরে কীভাবে সর্বস্তরের মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া হবে এবং কীভাবে জনসভায় রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করে সংগঠনের ভিত আরও মজবুত করা যায়, তা নিয়েই মূলত আলোচনা হয় এই সভায়।

​সভায় উপস্থিত নেতৃত্বরা কর্মীদের উদ্দেশ্যে স্পষ্টভাবে জানান যে, মুখ্যমন্ত্রীর এই সভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি বড় সুযোগ। তাই প্রত্যেক কর্মীকে নিজেদের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি জনসভায় শৃঙ্খলা বজায় রাখা, কর্মীদের যাতায়াতের জন্য পরিবহণ ব্যবস্থা সুসংগঠিত করা এবং বিভিন্ন বুথ থেকে কর্মী-সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, ৮ই এপ্রিল আরামবাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসভাকে ঘিরে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। সেই জনআবেগ ও উৎসাহকে কাজে লাগিয়েই জনসভাকে ঐতিহাসিক রূপ দিতে মরিয়া হয়ে উঠেছে দলের নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা। রাজনৈতিক মহলের মতে, বেঙ্গাইয়ের এই প্রস্তুতি সভা সেই লক্ষ্য পূরণের দিকেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande