'পবন খেড়ার শেষ পরিণতি অসমের জেলে, ইউএই ভিসা নথিতে ‘অসঙ্গতি’ তুলে ধরলেন হিমন্তবিশ্ব
গুয়াহাটি, ৬ এপ্রিল (হি.স.) : ''পবন খেড়ার শেষ পরিণিত হবে অসমের জেলে, দাবি মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার। কংগ্রেস নেতা পবন খাড়ের প্রচারিত কিছু নথিতে একাধিক ‘অসঙ্গতি’র অভিযোগ তুলে মুখ্যমন্ত্ৰী দাবি করেন, এগুলি জাল নথি। তাই ভারতীয় ন্যায় সংহিতা-র অ
গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার


গুয়াহাটি, ৬ এপ্রিল (হি.স.) : 'পবন খেড়ার শেষ পরিণিত হবে অসমের জেলে, দাবি মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার। কংগ্রেস নেতা পবন খাড়ের প্রচারিত কিছু নথিতে একাধিক ‘অসঙ্গতি’র অভিযোগ তুলে মুখ্যমন্ত্ৰী দাবি করেন, এগুলি জাল নথি। তাই ভারতীয় ন্যায় সংহিতা-র অধীনে এর জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজ গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন কংগ্রেস নেতা পবন খেড়া এবং গৌরব গগৈয়ের উত্থাপিত অভিযোগের জবাব দিচ্ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। ড. শর্মা বলেন, এই দুই নেতা দিল্লি ও গুয়াহাটিতে ‘যৌথ সাংবাদিক বৈঠক’ করেছেন। সাংবাদিক সম্মেলনটি ছিল ‘প্রতারণামূলক উপাদান’-এর ওপর ভিত্তি করে।

হিমন্তবিশ্ব শর্মা যে অসঙ্গতিগুলি তুলে ধরেছেন সেগুলির মধ্যে বিশেষভাবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-এর তথাকথিত গোল্ডেন ভিসা সংক্রান্ত নথি। তিনি বলেন, ইউএই অ-নাগরিকদের পাসপোর্ট নয়, শুধুমাত্র গোল্ডেন ভিসা প্রদান করে, যা নথিটির সত্যতা নিয়ে সন্দেহ তৈরি করে।

তিনি আরও জানান, ওই নথির পরিচয় নম্বরে অসামঞ্জস্য রয়েছে, এমন-কি জন্মসালের তথ্যও ভুল। শর্মার দাবি, ওই ভিসা নম্বরটি একজন মিশরীয় নাগরিকের, যা পরিচয় জালিয়াতির স্পষ্ট নির্দেশ করে।

এছাড়া তিনি বলেন, আসল ও সম্পাদিত নথির মধ্যে দৃশ্যমান পার্থক্য রয়েছে, কিছু উপাদান অনুপস্থিত এবং কিছু বৈশিষ্ট্য অভিন্ন, যা নথি বিকৃতির ইঙ্গিত।

তিনি আরও অভিযোগ করেন, পাসপোৰ্টে ব্যবহৃত ছবিগুলি পাকিস্তান-সংযুক্ত একটি সামাজিক মাধ্যম গোষ্ঠী থেকে নেওয়া হয়েছে, যেখানে হারিয়ে যাওয়া পরিচয়পত্র শেয়ার করা হয়।

জালিয়াতির অভিযোগে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে তাঁকে বদনাম করার চেষ্টা করার অভিযোগ তুলে ড. শর্মা বলেন, এ ধরনের কর্মকাণ্ড ভারতীয় ন্যায় সংহিতা-র আওতায় গুরুতর প্রতারণা ও জালিয়াতির মামলায় পড়তে পারে।

তিনি দাবি করেন, তাঁর এবং মন্ত্রী পীযূষ হাজরিকার মধ্যে একটি মর্ফড টেলিফোন কথোপকথন তৈরির চেষ্টা হয়েছে, যা গায়ক জুবিন গার্গকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের সঙ্গে যুক্ত। সেন্ট কিটস জালিয়াতি কেলেঙ্কারির সঙ্গে তুলনা করে শর্মা বলেন, এটি একই ধরনের ষড়যন্ত্র, যেখানে ভুয়া নথির মাধ্যমে কাউকে ফাঁসানোর চেষ্টা করা হয়।

মুখ্যমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে তিনি পুলিশ ও আদালতের দ্বারস্থ হবেন এবং এ ধরনের কাজের আইনি পরিণতি হবে। এছাড়া তিনি অসমের রাজনৈতিক পরিস্থিতিতে বাহ্যিক হস্তক্ষেপের অভিযোগ তুলে পাকিস্তানের সংশ্লিষ্টতার কথা বলেন, যা তিনি গত জুলাই থেকেই তুলে ধরছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande