চা-জনগোষ্ঠীকে প্রতি পাঁচ বছরে ফসল তোলার ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস : কেন্দ্রীয় মন্ত্রী নাড্ডা
ডুমডুমা (অসম), ৬ এপ্রিল (হি.স.) : কংগ্রেস চা-জনগোষ্ঠীকে প্রতি পাঁচ বছরে ফসল তোলার ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে, অথচ বছরের পর বছর তাঁদের কল্যাণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে দল, অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। উজান অসমের ডুমডুমায
ডুমডুমায় জেপি নাড্ডা


ডুমডুমা (অসম), ৬ এপ্রিল (হি.স.) : কংগ্রেস চা-জনগোষ্ঠীকে প্রতি পাঁচ বছরে ফসল তোলার ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে, অথচ বছরের পর বছর তাঁদের কল্যাণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে দল, অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা।

উজান অসমের ডুমডুমায় বিজেপি-প্রার্থী রূপেশ গোয়ালার সমর্থনে আয়োজিত ‘বিজয় সংকল্প সভা’ শীর্ষক নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন জেপি নাড্ডা। তিনি বলেন, বহুবার নির্বাচনে বিজয়লাভ করে সরকার গঠন করা সত্ত্বেও কংগ্রেস চা-জনগোষ্ঠীকে উপেক্ষা করেছে। চা-জনগোষ্ঠীকে প্রতি পাঁচ বছরে ফসল তোলার মতো ভোটব্যাংক হিসেবে ব্যবহার করায় তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে কংগ্ৰেস, বলেন তিনি।

তিনি বলেন, অসমের চা-জনগোষ্ঠীরা ঔপনিবেশিক আমলে বর্তমান ঝাড়খণ্ড, ওড়িশা এবং বিহার থেকে আনা শ্রমিকদের বংশধর। তাঁরা রাজ্যের বিভিন্ন আসনে একটি গুরুত্বপূর্ণ ভোটার ভিত্তি গঠন করেন।

নাড্ডার অভিযোগ, কংগ্রেস তাদের শাসনকালে অবৈধ অনুপ্রবেশকে উৎসাহিত করেছিল। তিনি দাবি করেন, ‘দলটি অনুপ্রবেশকারীদের অসমে আমন্ত্রণ জানিয়েছিল। তোষণমূলক রাজনীতির অংশ হিসেবে তাদের পরিচয়পত্র ও কল্যাণমূলক সুবিধা দিয়েছিল। এই সব লোকেরা অসমের আদি বাসিন্দা ও দরিদ্র মানুষের জমি দখল করছে।’ তিনি বলেন, ‘বিজেপি এ সব বেদখলকৃত জমি পুনরুদ্ধার করবে, বিতারণ করবে অবৈধ অভিবাসীদের। তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, যারা এখনও রয়েছে তাদেরও বাদ দেওয়া হবে।’

কেন্দ্রীয় মন্ত্রী চা-জনগোষ্ঠীর প্রশংসা করে বলেন, ‘তাঁরা অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। আমি তাঁদের স্যালুট জানাই, যারা অনুপ্রবেশকারীদের এখানে বসতি স্থাপন করতে দেননি এবং এভাবে ভারত মাতার ভবিষ্যৎ রক্ষা করেছে।’

কংগ্রেসকে ফের আক্রমণ করে অতীতে অসমে হিংসা, হত্যা, ধর্মঘট, অশান্তি এবং কারফিউ কালের প্ৰসঙ্গ টেনে গত এক দশকে বিজেপি নেতৃত্বাধীন সরকারের অধীনে উন্নত স্থিতিশীলতার সঙ্গে তুলনা করেন জেপি নাড্ডা।

তিনি রাজ্যে চলমান কল্যাণমূলক প্রকল্পগুলোর কথাও উল্লেখ করেন। বলেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পুনরায় ক্ষমতায় এলে এগুলো আরও বিস্তৃত করা হবে। আগামী ৯ এপ্রিলের নির্বাচনে তিনি ভোটারদের এই বিজেপি-এনডিএ জোটকে সমর্থন করার আহ্বান জানান।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande