
শ্রীভূমি (অসম), ৬ এপ্রিল (হি.স.) : শ্রীভূমি জেলায় বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটকর্মীদের জন্য এক নির্দেশিকা জারি করা হয়েছে। জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক প্রদীপকুমার দ্বিবেদী এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, আগামী ৮ এপ্রিল, বুধবার করিমগঞ্জ কলেজ খেলার মাঠে ভোটকর্মীদের পৌঁছানোর পূর্বনির্ধারিত সময় পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত সময়সূচি অনুসারে ভোটকর্মীদের বুধবার সকাল ৮-টার পরিবর্তে সকাল ৬-টায় উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবর্তিত এই সময়সূচি জেলার সব বিভাগীয় প্রধানদের জানিয়ে দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস