সালানপুরে ধস; আতঙ্ক এলাকায়, বিক্ষোভ স্থানীয়দের
পশ্চিম বর্ধমান, ৬ এপ্রিল (হি.স.): পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের সামডি এলাকায় ধসের জেরে আতঙ্ক ছড়াল। রবিবার দুপুরে ধস নামে গ্রামের একটি মন্দিরের সামনে। সময় যত গড়িয়েছে ধসের আকার তত বেড়েছে। আতঙ্কিত গ্রামের বাসিন্দার সোমবার সকাল থেকে সামডি কোলিয়া
সালানপুরে ধস; আতঙ্ক এলাকায়, বিক্ষোভ স্থানীয়দের


পশ্চিম বর্ধমান, ৬ এপ্রিল (হি.স.): পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের সামডি এলাকায় ধসের জেরে আতঙ্ক ছড়াল। রবিবার দুপুরে ধস নামে গ্রামের একটি মন্দিরের সামনে। সময় যত গড়িয়েছে ধসের আকার তত বেড়েছে। আতঙ্কিত গ্রামের বাসিন্দার সোমবার সকাল থেকে সামডি কোলিয়ারির উৎপাদন ও পরিবহন বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।

সোমবার স্থানীয় বাসিন্দারা জানান, মন্দিরের একটু দূরেই বসতি এলাকা রয়েছে। যে ভাবে ধস দেখা গিয়েছে এবং ওই এলাকার মাটি যে ভাবে ফেটে গিয়েছে তাতে ভবিষ্যতে গোটা গ্রাম মাটির নীচে তলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন। পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখান বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। কিন্তু সোমবার দুপুর পর্যন্ত ইসিএলের কোনও আধিকারিক ঘটনাস্থলে আসেননি বলে অভিযোগ। ধসের জেরে মন্দিরের পাঁচিলের একাংশ ভেঙে পড়ে। চারপাশের মাটিতে বড় ফাটল দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গ্রামের পাশেই রয়েছে খোলামুখ খনি। সেখানে কয়লা তোলার জন্য ব্লাস্টিং করা হয়। সেই কারণে এলাকায় ধস নেমেছে বলে অভিযোগ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande