নাকাশিপাড়ায় জনসভা থেকে জেলায় কাজের খতিয়ান মমতার, নিশানা বিজেপিকে
নদিয়া, ৬ এপ্রিল (হি.স.): সোমবার নাকাশিপাড়ার জনসভায় আসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা বারোটা নাগাদ সভাস্থলে এসে পৌঁছন তিনি। মঞ্চে বক্তৃতা শুরু করেই তিনি প্রার্থীদের নাম করে তাঁদের ভোট দেওয়ার আবেদন জানান। নাকাশিপাড়ায় তিনি প্রথমবার
নাকাশিপাড়ায় জনসভা থেকে জেলায় কাজের খতিয়ান মমতার, নিশানা বিজেপিকে


নদিয়া, ৬ এপ্রিল (হি.স.): সোমবার নাকাশিপাড়ার জনসভায় আসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা বারোটা নাগাদ সভাস্থলে এসে পৌঁছন তিনি। মঞ্চে বক্তৃতা শুরু করেই তিনি প্রার্থীদের নাম করে তাঁদের ভোট দেওয়ার আবেদন জানান। নাকাশিপাড়ায় তিনি প্রথমবার আসেননি বলেই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও নানা বিপর্যয়ের সময়ে তিনি এখানে এসেছেন বলে দাবি করেন। কৃষ্ণনগরের মাটিতে তিনি বার বার এসেছেন, বলেন মমতা। নদিয়া জেলার মাটিকে প্রণাম জানিয়ে চৈতন্যদেবের উল্লেখ করেন। তিনি দ্বিজেন্দ্রলাল রায়, কৃত্তিবাস ওঝার নামোল্লেখ করে তাঁদের সম্মান জানান। এই জেলায় এইমসের জন্য রাজ্য সরকার জমি দিয়েছে, তাই হাসপাতাল গড়া সম্ভব হয়েছে, দাবি করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখানে তামা-পিতলের হাব গড়া হয়েছে। শান্তিপুর থেকে পনেরো মিনিটে আসার জন্য দেড় কোটি টাকা খরচ করে সেতু গড়া হয়েছে।

এও বলেন, কালীগঞ্জে কৃষকদের জন্য বাজার গড়া হয়েছে। কলেজ-বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। কর্মতীর্থ করে দেওয়া হয়েছে। সরভাজা-সরপুরিয়ার জন্য সরতীর্থ করা হয়েছে। ফুলিয়ায় প্রথম হ্যান্ডলুম টেকনোলজি হাব গড়ে তোলা হয়েছে বলে মমতা দাবি করেন এ দিনের জনসভা থেকে। আমরা এবার দুয়ারে স্বাস্থ্য করব, বলেন মমতা। যেসব বয়স্ক মানুষের ছেলেমেয়েরা বাইরে থাকে, তাঁদের দেখাশোনা করার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

তবে কাজের খতিয়ান দেওয়ার পাশাপাশি এদিন বিজেপিকে নিশানা করতেও ছাড়েননি মমতা। বলেন, এত মানুষের এসআইআরে নাম কেন কাটা হয়েছে। সব দফতর তো প্রধানমন্ত্রীর হাতেই, অনুপ্রবেশকারী ঢুকে থাকলে তার দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে। বলেন, আড়াইশো মানুষ এসআইআরে মারা গিয়েছে, তার দায় নিতে হবে। বিজেপিকে নিশানা করে মমতা বলেন, আপনারা বাংলার ভোট চান, এ দিকে মানুষের মাছ, মাংস খাওয়া বন্ধ করবেন। মেয়েদের চলাফেরা বন্ধ করবেন, আর বাংলা ভোট দেবে! শ্লেষ মমতার।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande