ভোটদানে সচেতনতা বৃদ্ধিতে পশ্চিম মেদিনীপুরে উদ্বোধন ম্যাসকটের
পশ্চিম মেদিনীপুর, ৬ এপ্রিল (হি. স.) : পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার এক অনুষ্ঠানে ভোটের ম্যাসকট চিত্রা''র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সেইসঙ্গে উদ্বোধন হয়েছে থিম সং–এরও। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এর উদ্বোধন করেন। মূলত, ভোটারদের স
পশ্চিম মেদিনীপুর জেলার ম্যাসকট - চিত্রা


পশ্চিম মেদিনীপুর, ৬ এপ্রিল (হি. স.) : পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার এক অনুষ্ঠানে ভোটের ম্যাসকট চিত্রা'র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সেইসঙ্গে উদ্বোধন হয়েছে থিম সং–এরও। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এর উদ্বোধন করেন। মূলত, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, ভোটদানের প্রক্রিয়াতে সামিল করার জন্য এমন উদ্যোগ নির্বাচন কমিশনের। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের উদ্যোগে এ রাজ্যের সব জেলাতে সচেতনতা বাড়াতে চলছে ধারাবাহিকভাবে প্রচার অভিযান। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী সোমবার এই প্রসঙ্গে জানিয়েছেন, প্রতি জেলার জন্য রয়েছে পৃথক ম্যাসকট, থিম সঙ। প্রতিটি জেলায় সচেতনতামূলক প্রচার অভিযান হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande